সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ

ছবি: সংগৃহীত

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম সচিব সভায় সরকারি দপ্তরে কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরার ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি বন্ধেও নানা আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিব সভায় সরকারি চাকরির শূন্য পদ পূরণ, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। এর অংশ হিসেবে সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

সভায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে যাতে অতিরিক্ত চাপ তৈরি না হয়, সে জন্য আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

সচিব সভা সরকারের প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সমন্বয় সভা। এতে মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা সরকারের নীতিগত সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অগ্রাধিকার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা করেন।

এবারের সচিব সভার আলোচ্যসূচিতে চারটি বিষয় রাখা হয়েছিল। সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়াদি আলোচনা, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বিষয়ক আলোচনা, সরকারের কার্যক্রমকে আরও গতিশীল, কল্যাণমুখী ও কার্যকর করার বিষয়েও আলোচনা।

এছাড়া জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে-এমন কোনো গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয় সচিবরা উপস্থাপন করলে সে বিষয়েও আলোচনা হওয়ার বিষয়ও আলোচ্যসূচিতে ছিল।

এনএনবাংলা/এফএস