সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাহিদানুযায়ী মিলছে না গ্যাস

ছবি: সংগৃহীত

রাজধানীর সিএনজি পাম্পগুলোতে চালকরা গ্যাসের চাপ কম থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চালকরা অভিযোগ করেছেন এই সমস্যার কারণে ভাড়ায় চালিত যানবাহনের আয় আশংকাজনক ভাবে কমছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়ায় প্রধান সড়কের পাশে একটি সিএনজি স্টেশনে বিকেল সাড়ে ৩টায় গিয়ে দেখা গেল অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা। চালকরা সড়কের একপাশ দখল করে অটোরিকশা রেখে অপেক্ষা করছেন। গ্যাসের অপেক্ষা করতে করতে ক্লান্ত তারা।

শুধু কাফরুলে নয়, রাজধানীর অধিকাংশ সিএনজি স্টেশনের চিত্র প্রায় একই। সন্ধ্যার পর থেকেই গাড়িগুলো সিরিয়ালে দাঁড়াতে শুরু করে। বেশিরভাগ সময় গ্যাস পেতে পেতে রাত ১২টা থেকে ১টা বেজে যায়। গ্যাস নিতে  তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে সময় নষ্ট হচ্ছে চালকদের। এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর গ্যাস মিললেও স্বস্তি মিলছে না চালকদের। তাদের অভিযোগ, যে পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে, তাতে দুই থেকে তিন ঘণ্টার বেশি গাড়ি চালানো সম্ভব নয়। এ কারণে তাদের ছুটতে হচ্ছে ভিন্ন পাম্পে।

অপেক্ষারত চালকদের একজনের সঙ্গে কথা বলে জানা গেল যে দেড় ঘণ্টা অপেক্ষার পর তিনি সিরিয়াল পেয়েছেন। কিন্তু গ্যাস নেওয়ার পর তাঁর মন খারাপ। তিনি এতোক্ষন অপেক্ষা করে মাত্র ২৯ টাকার গ্যাস পেয়েছেন!

একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যাস নিতে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। পর্যাপ্ত গ্যাস মিলছে না লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ির সংখ্যা প্রতি মুহূর্তে শুধু বাড়ছে। পাম্পকর্মীদের দাবি, লাইনে গ্যাসের সরবরাহ না বাড়লে পরিস্থিতির উন্নতি হবে না।

এনএনবাংলা/এফএস