সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড ছাড়ছেন সালমান এফ রহমান

ছবি: সংগৃহীত

দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি তিনি একই কারণ দেখিয়ে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো সিকিউরিটিজ লিমিটেডের পর্ষদ থেকেও পদত্যাগের পরিকল্পনা করছেন।

সম্প্রতি বিএসইসিকে পাঠানো চিঠিতে বেক্সিমকো ফার্মা জানিয়েছে, পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন সালমান এফ রহমান। তার পদত্যাগের পর নতুন করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নতুন পর্ষদে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন পরিচালক, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও কোম্পানিটিকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে তালিকাভুক্ত। ফলে নতুন পরিচালক নিয়োগে সংশ্লিষ্ট বাজারের নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করতে হবে, যে প্রক্রিয়ায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধি পর্ষদে রাখার প্রস্তাব থাকলেও তারা এতে সম্মত হননি। তাই স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।-

সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেক্সিমকো ফার্মার মুনাফা হয়েছে ২২২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা। ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তাদের হাতে প্রায় ৩০ শতাংশ শেয়ার রয়েছে।

এনএনবাংলা/এফএস