সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মীনা দিবস আজ

ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার( ২৪ সেপ্টেম্বর) মীনা দিবস। শিশুদের শিক্ষা, অধিকার, সাহস ও স্বপ্নের প্রতীক হিসেবে দক্ষিণ এশিয়ায় মীনা চরিত্রটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়। প্রতিকূলতা ও বাধা পেরিয়ে শিক্ষার আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় মীনা।

মীনা একটি কার্টুন সিরিজের নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই ধারাবাহিক কার্টুন নির্মিত হয়। কেন্দ্রীয় চরিত্র মীনা একটি উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়ের নাম।

লিঙ্গবৈষম্য রোধ, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মীনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয়। কার্টুনটি বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি ও নেপালি ভাষায় সম্প্রচার করা হয়েছে। কার্টুন ছাড়াও কমিক বই ও রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। এর স্রষ্টা বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। কার্টুনটির সূচনাসংগীতও শিশুদের কাছে খুব প্রিয়। বাংলাদেশে ইউনিসেফের বড় অর্জনগুলোর একটি ‘মীনা’।

১৯৯৮ সাল থেকে প্রতিবছর ২৪ সেপ্টেম্বরকে ‘মীনা দিবস’ হিসেবে পালন করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইস্ট-এশিয়ার দেশগুলো। তবে এ বছর ২৪ সেপ্টেম্বর রবিবার হওয়ায় শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কাজের বিঘ্ন না ঘটার সুবিধার্থে ২৩ সেপ্টেম্বর শনিবার মীনা দিবস-২০২৩ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিওনাল কো-অপারেশন (সার্ক) ১৯৯০ থেকে ২০০০ সালকে মেয়েশিশুর দশক হিসেবে ঘোষণা করে। এ সময় মেয়েশিশুদের আনন্দ, উৎসাহ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) দক্ষিণ এশিয়ায় একটি অ্যানিমেটেড সিরিজ তৈরির উদ্যোগ নেয়। সেই ভাবনা থেকেই মীনা চরিত্রের সৃষ্টি।

মীনা দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত একটি জনপ্রিয় টেলিভিশন কার্টুন ধারাবাহিক। ১৯৯৩ সালে প্রথম এটি টেলিভিশনে প্রচারিত হয়। বাংলা ভাষায় নির্মিত কার্টুন চরিত্রগুলোর মধ্যে মীনা অন্যতম জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাসহ ২৯টি ভাষায় মীনা তৈরি হয়েছে। সার্কভুক্ত সাতটি দেশের রাষ্ট্রীয় টেলিভিশনেও ধারাবাহিকটি প্রচারিত হয়।

কার্টুন সিরিজের পাশাপাশি মীনাকে নিয়ে কমিক বই ও রেডিও অনুষ্ঠানও প্রচারিত হয়েছে। বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার মীনা কার্টুনের স্রষ্টা। এর সূচনা সংগীতও শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয়।

মীনা দিবসের মূল লক্ষ্য শিশুদের বিশেষ করে মেয়েশিশুদের শিক্ষা, অধিকার, সমতা ও আত্মবিশ্বাসের বিষয়ে সচেতন করা। তাই দিনটি শুধু একটি কার্টুন চরিত্রকে স্মরণ করার দিন নয়, বরং শিশুদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকারেরও দিন।

এনএনবাংলা/এফএস