সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারির দিকে তাকিয়ে ইসি

ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ফাইল ছবি

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বার্ষিক ও পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন না করে পরবর্তী সময়ে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে যাতে নির্বাচন হয়, সেটি নিয়ে কমিশন চিন্তা করছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করি, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।’

তিনি বলেন, এর আগে কমিশন স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল। পরে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমও পিছিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান ইসি আনোয়ারুল। শিক্ষার্থীদের পরীক্ষা যাতে নির্বাচন আয়োজনের কারণে ব্যাহত না হয়, সে বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে কমিশন।

নির্বাচনের তারিখ পেছানোর পেছনে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বরং বাস্তবতা, আইন ও সংবিধান সবকিছু বিবেচনা করেই কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে।

ইসি আনোয়ারুলের বক্তব্য অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরের পরীক্ষার সময় শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হতে পারে। তবে চূড়ান্ত সময়সূচি ও তফসিল কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এনএনবাংলা/