সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপি-অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মাধ্যমে দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চায় বিএনপির শীর্ষ নেতৃত্ব।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে নেওয়া হবে না। একই সঙ্গে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচিও নেওয়া হবে না বলে বৈঠকে জানানো হয়েছে।

কর্মসূচির সম্ভাব্য তালিকায় রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান এবং সাংস্কৃতিক আয়োজন। বিএনপি ও তিন অঙ্গসংগঠন আলাদাভাবে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা তৎপরতার খবরও পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে ডিসেম্বরজুড়ে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে বিএনপি।

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনে যুক্ত থাকার পর ক্ষমতায় এসেছে বিএনপি। এখন সরকার পরিচালনার পাশাপাশি দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে চায় দলটির নেতৃত্ব। বিশেষ করে বিজয়ের মাসে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের রাজনীতির মাঠে সক্রিয় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এনএনবাংলা/