মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১ ডিসেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে দিনব্যাপী এক নির্বাহী সংলাপে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জারি করা এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ওই দিন সন্ধ্যা ৬টায় এই অধিবেশন শুরু হবে।
এর আগে গত ২৫ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠির তথ্য অনুযায়ী, দিনব্যাপী এই সংলাপের বিভিন্ন অধিবেশন সকাল ৮টা থেকে শুরু হবে।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রতিমন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। এ ছাড়া বিভিন্ন সরকারি সংস্থার প্রধানরাও এই কর্মসূচিতে অংশ নেবেন।
এনএনবাংলা/এনজেড


