সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

যুক্তরাজ্য-ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সপ্তাহের যুক্তরাজ্য-ফ্রান্স সফরের ফলাফল নিয়ে বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ অক্টোবর এ বিদেশ সফরে যান এবং ১৪ নভেম্বর দেশে ফেরেন।
যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৬তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৬) এবং লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১-এ যোগ দেন। ফ্রান্স সফরকালে তিনি সৃজনশীল অর্থনীতির জন্য প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদানের পাশাপাশি প্যারিসে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস শান্তি ফোরামে যোগ দেন।
শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন।
এছাড়া তিনি যুক্তরাজ্যের প্রিন্স চার্লস, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, বিল গেটস এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসায়িক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রী স্কটল্যান্ড, লন্ডন ও প্যারিসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেয়া তিনটি নাগরিক সংবর্ধনায়ও অংশগ্রহণ করেন।

–ইউএনবি