সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চলে গেলেন আ’লীগের বর্ষিয়ান নেতা মু‌ক্তি‌যোদ্ধা আফজল খান

ফাইল ছবি

কুমিল্লার আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও মু‌ক্তি‌যোদ্ধা অধ্যক্ষ আফজল খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বিষয়টি নিশ্চিত করে আফজল খানের বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জানান, দীর্ঘদিন বাধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সিডিপ্যাথ হাসাপাতাল থেকে ঢাকার এক‌টি হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মারা যান। প্রয়াত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।

আফজল খানের ছেলে এফবিসিসিআই এর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান জানান, আগামীকাল বুধবার সকাল ১১টায় নিজ বাসভবন ঠাকুরপাড়া ও বাদ জোহর টাউন হল মা‌ঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

—ইউএনবি