সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টাঙ্গাইলের সাংসদ একাব্বর হোসেন আর নেই

টাঙ্গাইল-৭ আসনের টানা চারবারের সংসদ সদস্য একাব্বর হোসেন মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে ব্যারিস্টার তাহরিম হোসেন সিমন্ত জানিয়েছেন।

মৃত্যুতে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা একাব্বর ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা চারটি সাধারণ নির্বাচনে জয়ী হন।

একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

–ইউএনবি