সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউ নির্বাচন

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

সকাল ৯টা থেকেই বুথগুলোতে ভোটারদের লাইন দেখা গেছে। ভোটারদের সুবিধার জন্য ২০টি বুথ বসানো হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৭২২ জন। সোমবার ছিল ডিআরইউর বার্ষিক সাধারণ সভা। নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ডিআরইউ প্রাঙ্গণ। পোস্টার, ব্যানার, লিফলেটে ছেয়ে গেছে চারিদিক, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ১৯টি পদে ভোটের লড়াইয়ে আছেন ৪১ প্রার্থী।

শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন করে মোট ১০ জন। সভাপতি পদের লড়াইয়ে আছেন কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ।

আর সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, মসিউর রহমান খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

সহ-সভাপতি পদে নির্বাচন করছেন আবুল বাশার নুরু, আতিকুর রহমান, ওসমান গণি বাবুল, রাশেদুল হক।

১১টি সম্পাদক পদের মধ্যে দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পর বাকি নয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮ জন।

এর মধ্যে যুগ্ম সম্পাদক মঈনুল আহসান ও শাহনাজ শারমীন; অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম ও শাহ আলম নূর; সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি ও সাইফুল ইসলাম; দপ্তর সম্পাদক পদে কাওসার আজম ও রফিক রাফি; নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না ও তাপসী রাবেয়া আঁখি; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ও এম উমর ফারুক; ক্রীড়া সম্পাদক পদে মাসুদা লিসা ও মো. কবিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন ও সায়ীদ আবদুল মালিক এবং কল্যাণ সম্পাদক পদে জাহাঙ্গীর কিরণ ও কামরুজ্জামান বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কার্যনির্বাহী পর্ষদের ৭টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, মহসিন বেপারী, মো. আল-আমিন, মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ), মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), এসকে রেজা পারভেজ, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা।

এবারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাংবাদিক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমরা আশা করছি ভোট শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারব।”