সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, থাকবে সারাদিন

অনলাইন ডেস্ক :

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে মঙ্গলবার (০৮ জুন) সকাল থেকে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। কখনও থেমে থেমে আবার কখনও বা অঝোরে ঝরছে বৃষ্টি। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বুধবারও আবহাওয়া পরিস্থিতি একইরকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, রাজধানীসহ সারাদেশে বৃষ্টির এ ধারা আজ প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।

এদিকে সাত সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কোথাও তেমন জলাবদ্ধতা দেখা না দিলেও অফিসগামী মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককেই ছাতা মাথায় সড়কে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।