সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টানা বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি সোমবার মধ্যরাত নাগাদ ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর।

এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল থেকে অঝোরধারার বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে গেছে, যা মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ এলাকাজুড়ে সোমবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দেশের বেশির ভাগ এলাকার আকাশ আগামীকাল মঙ্গলবার থেকে পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সোমবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে।