সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বেগম রোকেয়া পদক-২০২১ পাচ্ছেন দেশের ৫ বিশিষ্ট নারী। আগামী ৯ ডিসেম্বর তারা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে এই সম্মাননা পদক নেবেন। তাদের প্রত্যেককে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র দেওয়া হবে। গতকাল মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, বেগম রোকেয়া পদক-২০২১ এর জন্য ৫ বিশিষ্ট নারীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ বছরের পদকের জন্য মনোনীত হয়েছেন- নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য কুমিল্লা জেলার অধ্যাপিকা হাসিনা জাকারিয়া বেলা। নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস। নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর)। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের জন্য ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা। তার নিজ জেলা মুন্সিগঞ্জ। এ ছাড়া পল্লী উন্নয়নে অবদান রাখায় কুস্টিয়ার গবেষক ড. সারিয়া সুলতানা পাচ্ছেন এই পদক। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপনে বিস্তারিত কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। পদক প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারনহ অন্যান্য টেলিভশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার, বুকলেট ও স্যুভেনির প্রকাশ করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।