সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষ্যে ওসমানি স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষযক মন্ত্রণালয়ের উদ্যোগে পাচ মহিয়াসি নারীকে সম্মাননা প্রদান করা হয়। এতে ভার্চুয়ালি উপস্থিত ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য আজ পাঁচ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী আজ সকালে প্রধান অতিথি হিসেবে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই পদক প্রদান করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বিজয়ীদের মাঝে পদক হস্তান্তর করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কার বিজয়ীরা হচ্ছেন- নারী শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।
উপ-মহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।

—বাসস