সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দু’দিন পরই চীন থেকে আসছে ৬ লাখ টিকা

অনলাইন ডেস্ক :

চীন থেকে আরও ছয় লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ১৩ জুন এই ছয় লাখ টিকা দেশে ঢুকবে। বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্স থেকেও বাংলাদেশের জন্য করোনাভাইরাসের টিকা পাওয়ার কথা জানিয়েছিলেন মন্ত্রী।