সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বঙ্গবন্ধু’র প্রতি ভারতীয় রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি: পি আই ডি

ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আজ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ আজ বিকেলে বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরে এসে পৌছুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা তাকে ম্বাগত জানান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর শেখ রেহানা ভারতীয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘরে বিভিন্ন স্থান ঘুরে দেখান।
ভারতীয় রাষ্ট্রপতি পরে জাদুঘরে রাখা পরিদর্শন বহিতে হিন্দি ভাষায় তাঁর মন্তব্য লিখেন।

—বাসস