সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

টঙ্গীতে টেক্সটাইল মিলের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক :

সাত ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় টেক্সটাইল মিলে আগুন লাগার পর পাশে থাকা গুদামেও ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাত ৯টার দিকে ঝুট ব্যবসায়ী সবুজের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি গুদামে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গীর তিনটি, উত্তরার তিনটি ও ঢাকা জোন-৩ এর দুইটি ইউনিট সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার (১১ জুন) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে চেষ্টাকালে তিনজন আহত হয়েছেন। তাদের শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।