সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মোংলা বন্দরে মেট্টোরেলের সপ্তম চালান

মোংলা বন্দরে মেট্টোরেলের সপ্তম চালান নিয়ে পৌঁছেছে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ-‘এসপিএম ব্যাংকক’। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর ৩ টা ৫০ মিনিটে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি।

বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গত ১ ডিসেম্বের জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে আটটি বগি ও চারটি ইঞ্জিন ছাড়াও মেট্রোরেলের আরও ৪৪ প্যাকেজের ৪৯০ মেট্রিক টনের সরঞ্জামও এসেছে।

বিদেশি জাহাজ ‘এম ভি এসপিএম ব্যাংকক’ এর স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এখন পর্যন্ত মোট সাতটি জাহাজে করে মেট্রোরেলের মোট ৬০টি বগি মোংলা বন্দর এসেছে। আগামী মাসে মেট্রোরেলের আরও একটি চালান আসার কথা রয়েছে।

সব মিলিয়ে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯০টি বগি ও ইঞ্জিন আসবে বলেও জানান তিনি।

এর আগে ছয়টি জাহাজে করে সর্বমোট ৪৮টি বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে পরীক্ষামূলক চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। আগামী বছরের ১৬ ডিসেম্বর থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, দেশে আমদানি হওয়া মেট্রোরেলের এসব বগি মোংলা বন্দর দিয়ে খালাস হওয়ার ক্ষেত্রে বন্দরের সক্ষমতার প্রমাণ মিলেছে।

—ইউএনবি