সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ঢাকায় ২৩ স্থানে বসবে পশুর হাট

অনলাইন ডেস্ক :

রাজধানীতে কোরবানির পশু বেচাকেনার জন্য ২৩ স্থানে অস্থায়ী হাট বসবে। রোববার (১৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু জবাইকরণ এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি পর্যালোচনার জন‌্য এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩টি অস্থায়ী গরুর হাট বসবে। পাশাপাশি ডিএনসিসির গাবতলীর স্থায়ী পশুর হাট ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও পশু বিক্রি হবে।

এ বছর ঢাকা উত্তরের ৫৪ ওয়ার্ডে পশু কোরবানির জন্য ২৭০ স্থান নির্ধারণ করা হয়েছে। একইভাবে দক্ষিণের ৭৫ ওয়ার্ডে ৩৭৫ জায়গা নির্ধারণ করা হয়েছে।