সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ডামুড্যায় আব্দুর রাজ্জাকের ১০তম মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

আব্দুর রাজ্জাকের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর পক্ষ থেকে আয়োজিত এক শোক সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন কবির বাচ্চু ছৈয়াল, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদাউস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের নেতা মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহাবুব আলম। ভোর ৬ ঘটিকায় নিজ বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। দুপুরে ১ টায় উপজেলা বিভিন্ন মসজিদের দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে।