সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই

জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের একজন কর্মকর্তা ইউএনবিকে জানান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন শনিবার দুপুর ১টা ৩৬ মিনিটে মারা গেছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর রিয়াজউদ্দিন আহমেদ ১৩ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ১৯ ডিসেম্বর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।

—ইউএনবি