সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বার্লিনের সমর্থন চায় ঢাকা

উন্নয়নশীল দেশ হিসেবে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির কাছে জিএসপি সহায়তা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য ও ব্যবসায়িক ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্যও তিনি ইউরোপীয় দেশটির প্রতি আহ্বান জানান।

সোমবার বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার এর সাথে বৈঠককালে এ আহ্বান করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসময় জার্মানির বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্য প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যেহেতু পরিবেশ বান্ধব সবুজ কারখানা স্থাপন করা হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা এখানে অনুসরণ করা হয়েছে, তাই বাংলাদেশে পণ্যের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।

বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাকের ন্যায্য মূল্য দিতে জার্মানি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে মন্ত্রী আশা করেন।

এসময় জার্মান উদ্যোক্তাদের বাংলাদেশের ১০০ টি অর্থনৈতিক অঞ্চল এবং ৩৩ টি হাই-টেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

—ইউএনবি