Skip to content

Upcoming
Spain
0-0
Cape Verde
Source: ESPN

চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি কটেজ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের বিপরীত পাশের এস আলম কটেজের ২১২ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অনিক চাকমা বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটি জেলায়।

চবি’র শিক্ষার্থীরা জানান, অনিকের রুমমেট না থাকায় গতকাল রবিবার রাতে সে একা ছিল। সকাল ১১ টার পরও তার কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দুপুরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ঘটনাস্থলে গিয়ে সার্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান আবু তৈয়ব বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, রাতে আত্মহত্যা করেছে সে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আত্মহত্যা কি-না সেটা নিশ্চিত হওয়া যাবে।

–ইউএনবি