সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু

কোভিড-১৯ শনাক্ত করার লক্ষ্যে অবশেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো পিসিআর ল্যাব। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালুর ৩ মাস পর সোমবার থেকে চট্টগ্রামে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনা পরীক্ষার এই কার্যক্রম।

নবনির্মিত ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা.আহমেদুল কবীর। এর আগে,গত ২৯ ডিসেম্বর থেকে বিমানবন্দরে স্থাপন করা এই ল্যাবে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়।

এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীরা কোনো ফি ছাড়াই করোনা পরীক্ষা করাতে পারবেন এখানে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, সোমবার থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নবনির্মিত ল্যাবে সংযুক্ত আরব আমিরাতগামী সকল যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে যাত্রীকে পাসপোর্ট, টিকেট, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সনদ এবং ভিসার ফটোকপিসহ যাত্রার ন্যূনতম ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে ল্যাবে স্যাম্পল প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, করোনা পরীক্ষার জন্য ল্যাবে কোনো ফি দিতে হবে না। পিসিআর ল্যাবের কার্যক্রম সমন্বয়, তদারকি এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

—ইউএনবি