সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রী

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী সোলাইমান সয়লু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য আজ কক্সবাজারে এসে পৌছেছেন ।
শনিবার সকাল ৮ টায় বিশেষ বিমানে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান সোলাইমান সয়লু।
বিমান বন্দরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান এবং বাংলাদশে তুর্কি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতালসহ নানা কার্যক্রম পরিদর্শন করছেন।
পরিদর্শন শেষে দুপুরে ঢাকা হয়ে রাতেই তুরস্কে ফিরে যাওয়ার কথা রয়েছে।

—বাসস