সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দেড় হাজার মানুষের চলাচলে রেল প্রকল্পের আল্ডারপাস নির্মাণের দাবি

পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় নড়াইলের লোহাগড়ায় আল্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নারানদিয়া এলাকায় নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভূক্তভোগী এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন স্থানীয় জয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, বিদ্যালয়ের সভাপতি বিকাশ বিশ্বাস, ইউপি মেম্বার ফণিভূষণ বিশ্বাসসহ অনেকে।

বক্তারা বলেন, নির্মাণাধীন পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় ১২২ নম্বর পয়েন্টে নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া এলাকায় আল্ডারপাস করা হয়নি। সমতল থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায় বালি ভরাটের ফলে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য আনা-নেয়াসহ প্রতিনিয়ত চলাচলে সমস্যা হচ্ছে। ফলে নারানদিয়া, কৃষ্ণপুর ও পুরুলিয়া এলাকায় প্রায় দেড় হাজার মানুষ সমস্যায় পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন-এটাই আমাদের প্রত্যাশা।

—ইউএনবি