সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দেশে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, মোট শনাক্ত ৩০

ফাইল ছবি

বাংলাদেশে আরও ৯ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।
গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার ১১ জনের দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়।
১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়। এ দিন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হন।
ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইডিএসএইচআই) এর দেয়া তথ্যের ওপর ভিত্তি করে জিআইএসএআইডি এ ফলাফল পেয়েছে।
এদিকে গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্ত আগের সপ্তাহের তুলনায় ১১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহে ছয় হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে যা এর আগের সপ্তাহের তুলনায় তিন হাজার ৩৭৬ জন বেশি।’
তিনি বলেন, একই সময়ে ২৩ জন করোনা রোগী মারা গেছেন যা এর আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ বেশি।

–ইউএনবি