সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদ আফ্রিদী তন্ময় (২৫) ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চন্দুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সোমবার সকালে মোটরসাইকেলে তন্ময় চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়ি ঝিনাইদহের চন্দুলী গ্রামে যাচ্ছিলেন। এসময় আটমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

—ইউএনবি