সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মেট্রোরেল: দৃশ্যমান হলো ২০.১ কিলোমিটার ভায়াডাক্ট

ছবি: সংগৃহীত

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার রুটে ভায়াডাক্টের শেষ গার্ডার বসানোর পর সম্পূর্ণ দৃশ্যমান হয়ে উঠেছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল।

বৃহস্পতিবার সকাল ১১টা ১৪ মিনিটে শ্রমিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে ৫৮২ ও ৫৮৩ নম্বর পিলারের মধ্যে ভায়াডাক্টের শেষ স্প্যানটি সফলভাবে স্থাপন করে।

ভায়াডাক্ট ইনস্টলেশনের সময় উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রো রেলের সার্বিক অগ্রগতি এখন ৭৪ শতাংশ।

মেট্রোরেল রুটের মূল দৈর্ঘ্য ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার, কিন্তু বর্তমানে তা কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়ানো হয়েছে।

—-ইউএনবি