সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চট্টগ্রামে ইস্পাত কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জিত দাশ উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম। তিনি জানান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের রড তৈরি কারখানার ভিতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহুর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় শ্রমিক রঞ্জিত দাশের দেহ। লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর কারখানাটিতে গলানো উত্তপ্ত লোহার লাভা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ সাতজন দগ্ধ হয়েছিল।

—–ইউএনবি