সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কমছে স্বর্ণের দাম!

অনলাইন ডেস্ক :

দু’দফায় দাম বৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর জন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে স্বর্ণের দামে দরপতন হওয়ায় দেশে স্বর্ণের দাম নির্ধারণের সংগঠনটি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

বাজুস সূত্রের বরাত আরও জানা গেছে, আগামী সোমবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়া হতে পারে।

সূত্রটি আরও জানিয়েছে, দেশের বাজারে স্বর্ণের দাম কমা কিংবা বৃদ্ধি পাওয়া মূলত নির্ভর করে বিশ্ববাজারের ওপর। বিশ্ববাজারে যদি স্বর্ণের দাম বৃদ্ধি পায় তাহলে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। একইভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে দেশের বাজারে দাম কমানো হয়। দেশে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১০০ ডলারের ওপরে কমেছে। এতে স্বাভাবিকভাবে দেশের বাজারে স্বর্ণের দাম কমবে।