সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

করোনার ঊর্ধ্বগতি: বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি

ফাইল ছবি

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় সরকার আরোপিত বিধিনিষেধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পূর্বঘোষিত বিধিনিষেধ আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

এ সময় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এ সব ক্ষেত্রে যোগদানকারীদের অবশ্যই করোনার টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর সার্টিফিকেট আনতে হবে।

এতে আরও বলা হয়, এ সময় সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

—ইউএনবি