সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

চট্টগ্রামে ভবনে আগুন, দুই বোন দগ্ধ

চট্টগ্রামে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দুই বোন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টা ১৫ মিনিটে মহানগরীর বাকালিয়া থানার রাহাত্তারপুল এলাকার একটি ফ্ল্যাট বাড়ির পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ভবনের বাসিন্দা আলাউদ্দীন খালেদের দুই মেয়ে সাবরিনা খালেদ (২৩) ও সামিয়া খালেদ (১৮)।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নগরীর চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন ‘আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা নিভিয়ে ফেলে। এ সময় দুইজন নারী দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।’

তিন আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর সম্ভবত বিস্ফোরণের কারণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। এছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাঁচ ভেঙে গেছে। এছাড়া রান্নাঘরের কিছু আসবাবপত্র এবং শয়ন কক্ষের তোশক পুড়ে গেছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

—ইউএনবি