সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর আবেদন অর্থ বিভাগে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আবেদন জানিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন’। ফেডারেশনের করা আবেদনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে আবেদনটি যুক্ত করে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আবেদনে উল্লিখিত আর্থিক দাবি বাস্তবায়নের বিষয়ে যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের ছায়ালিপি পাঠানো হলো। গত ৩১ মে ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেন মন্ত্রিপরিষদ বিভাগে এ আবেদন পাঠিয়েছিলেন। এর আগে একই নামের (বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন) আরেকটি সংগঠন বেতন-ভাতা বাড়ানোসহ ৭ দফা দাবি সম্বলিত আবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ওই আবেদনটিও গত ৬ জুন অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হয়।