সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঢাকা-১৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে আগা খান

নিজস্ব প্রতিবেদক :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ঢাকা-১৪ আসনের প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগের আগা খান মিন্টু। এই আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন। গতকাল বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়ন প্রত্যাহার করায় আগা খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এই সংসদীয় আসনে ২৮ জুলাই ভোট হওয়ার কথা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই হয় ১৭ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল বুধবার। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মো. হানিফের সময়ে ১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন আগা খান মিন্টু। বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি। আগা খান বর্তমানে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি।