সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাংলাদেশকে আরও ৬২ লাখ টিকা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

বাংলাদেশকে ফাইজারের করোনা টিকার আরও ৬২ লাখ ডোজ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তরুণ ও দুর্গম এলাকার মানুষের মাঝে টিকাদান কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

কোভ্যাক্সের আওতায় মার্কিন সরকার এ পর্যন্ত পাঁচ কোটি ৫১ লাখ ডোজ টিকা দিয়েছে। আগামী মাসে আরও কয়েক মিলিয়ন জোজ আসার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা’ফেইভ বলেন, সম্প্রতি ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেয়ার মাইলফলক অতিক্রম করায় আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবনরক্ষাকারী টিকা সহায়তা অব্যাহত রাখবে এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ দেশের ৭০ শতাংশ মানুষকে পুরো ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করবে।

ভ্যাকসিন সহায়তার পাশাপাশি জাতীয় করোনা টিকাকরণ অভিযানে সহায়তা করার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্।

–ইউএনবি