সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাগরে লঘুচাপ সৃষ্টি হচ্ছে, ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সাগরে একটি স্বাভাবিক লঘুচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। ফলে আগামী দু’তিন দিনে ঝড়-বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার পর্যন্ত অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নদী-অববাহিকায় হালকা কুয়াশা পড়বে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে আট থেকে ১২ কিলোমিটার। মঙ্গলবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে চলতি সপ্তাহের শেষাংশে পশ্চিমবঙ্গসহ আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত বাড়বে। এ ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে শীতের আবহ কমে গিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কেবল দিনে নয়, রাতের তাপমাত্রাও বাড়ছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকু- ও ফেনীতে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস।