সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সম্পাদক পরিষদের নতুন কমিটি: মাহফুজ আনাম সভাপতি, দেওয়ান হানিফ সাধারণ সম্পাদক

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি ও বনিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবির ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে রবিবার ডেইলি স্টার ভবনে এক সভায় এই কমিটি গঠন করা হয় বলে পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটিতে ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহানকে সহ-সাধারণ সম্পাদক এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

এছাড়া কমিটির নতুন পাঁচ সদস্য হলেন- ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

সভায় আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমানকে নতুন সদস্য এবং সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফিকে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

—ইউএনবি