সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ঢাকায় পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নাবিকদের নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান, তারা ইউক্রেন থেকে মলদোভা হয়ে গত ৬ মার্চ রোমানিয়ায় পৌঁছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙ্গর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ বুধবার রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

—ইউএনবি