সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু

ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে নতুন দায়িত্ব গ্রহণের সুবিধার্থে ২১ মার্চ থেকে স্থগিত থাকা বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম আবার শুরু হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,‘সহজ’এর মাধ্যমে ২৬ মার্চ থেকে আবারও অনলাইন টিকেট বিক্রি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার শুধুমাত্র ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলা তালিকাভুক্ত ৭৭টি স্টেশনের আন্তঃনগর ট্রেনের টিকিট সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র এর কম্পিউটারাইজড সিস্টেমে বা অনলাইনে পাওয়া যাবে।তবে ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে না।

শনিবার সকাল ৮টা থেকে রেলের অনলাইন, অফলাইন টিকিট বিক্রি আগের নিয়মেই চলবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

—ইউএনবি