সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

ফাইল ছবি

পবিত্র রমজানে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রমজানে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, যোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

আনোয়ারুল ইসলাম জানান, তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন রমজানে ব্যাংকের অফিসের সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সুপ্রিম কোর্ট তাদের নিয়ম অনুসরণ করে এবং জনস্বার্থ বিবেচনায় নিয়ে রমজানের জন্য তাদের নিজস্ব অফিসের সময় পুনর্নির্ধারণ করবেন।

এ বছর বাংলাদেশে পবিত্র রমজান শুরু হতে পারে ২ এপ্রিল থেকে।

—ইউএনবি