সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

করোনার টিকা যৌথ উৎপাদনে কাজ করছে বাংলাদেশ-চীন

নিজস্ব প্রতিবেদক :

টিকার যৌথ উৎপাদনে কাজ করছে বাংলাদেশ ও চীনের কোম্পানি। চীনা কোম্পানি আর অ্যান্ড ডি ভবিষ্যতে টিকার যৌথ উৎপাদনে বাংলাদেশি কোম্পানির সঙ্গে কাজ করবে। মঙ্গলবার (৬ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এক বার্তায় জানান, চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে ভ্যাকসিন (টিকা) সরবরাহ করেছে। কোভাক্সের ১০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে চীন। টিকা উৎপাদনে চীন উন্নয়নশীল বহু দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উৎপাদন পরিচালনা করে আসছে। চীনা টিকা আন্তর্জাতিক মহলে বেশ সুনাম অর্জন করেছে বলেও জানান তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের সঙ্গে চীনের করোনার টিকার যৌথ উৎপাদনে জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে অনুরোধ করেছিলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র উল্লেখ করে জানিয়েছিলেন, বাংলাদেশে করোনার টিকার যৌথ উৎপাদনে নিজ দেশের কোম্পানিগুলোকে উৎসাহিত করবে চীন। এদিকে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ টিকা উপহার দেয় চীন। এ ছাড়া চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ ডোজ টিকাও এসেছে।