সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জেলায় ৯০ জনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে। খুলনার চারটি হাসপাতালে করোনা ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২১ জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গেল ২৪ ঘন্টায় রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এর মধ্যে রাজশাহীর ৭ জন, পাবনার ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত, ১৭ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, রাজশাহীতে করোনা শনাক্তের হার ২১.৯২ শতাংশ।