সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

টাইব্রেকারে জিতে ফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক :

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হওয়ায় আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি গড়ায় টাইব্রেকারে। কোপার চলতি আসরের নিয়মানুযায়ী অতরিক্ত সময় খেলা হয়নি।

বুধবার (৭জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ে খেলাটি শেষ হয় ১-১ গোলে। ১১ জুলাই ট্রফি জয়ের মহারণে মারাকানায় ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

২০১৬ সালের পর এ প্রথম কোপার ফাইনালে উঠল আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় তারা ১৫তম কোপা জেতার স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি হবে। স্বাগতিকদের বিপক্ষে সর্বশেষ ২০০৭ সালে কোপার ফাইনাল খেলেছিল আলবিসেলেস্তেরা।