সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

দেখা যায়নি শাওয়ালের চাঁদ, মঙ্গলবার ঈদুল ফিতর

ফাইল ছবি

শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশের ৬৪টি জেলায় কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক মাস সিয়াম সাধনার পর পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

আফগানিস্তান, নাইজার ও মালির সঙ্গে মিল রেখে রবিবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ও শমসেরপুর গ্রামের বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপন করছেন।

সৌদি আরবের (কেএসএ) সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুরের আরও ৩৮টি গ্রামে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঈদের দিন রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত হবে।

করোনার কারণে দুই বছরের বিরতির পর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ১০টায়।

—-ইউএনবি