সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া কিছু আনবেন না: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে যোগদানের সময় মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে আসতে বলেছেন।

রবিবার ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে জামাতের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে ডিএমপি প্রধান বলেন, ঈদের প্রধান জামাতে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, এ বছর ঢাকা জুড়ে ছোট-বড় মসজিদ, ঈদগাহে এক হাজার ৪৬৮টি ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাত শুরুর আগে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পুরো এলাকা ঝাড়ু দেবে এবং সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হবে।

চেকিংয়ের মধ্য দিয়ে যেতে সময় লাগবে বলে ডিএমপি কমিশনার নির্ধারিত সময়ের আগে মুসল্লিদের ঈদগাহে জামাতে আসার অনুরোধ জানান।

প্রতিকূল আবহাওয়ায় ও বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

—ইউএনবি