সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ঈদ উদযাপনে ৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী

ঈদুল ফিতরকে সামনে রেখে গত চার দিনে বিভিন্ন মোবাইল অপারেটরের মোট ৭৩ লাখের বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

রবিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি মোবাইল অপারেটরদের একটি চার্ট শেয়ার করেছেন যাতে দেখা যায় ২৯ এপ্রিল ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ মোবাইল সিম গ্রাহক এবং ৩০ এপ্রিল ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন রাজধানী ছেড়েছেন।

তাদের মধ্যে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ জন গ্রামীণফোন ব্যবহারকারী, ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ রবি সিম ব্যবহারকারী, ১১ লাখ ২৪ হাজার ৭৩২ জন বাংলালিংক ব্যবহারকারী এবং এক লাখ ৪৬ হাজার আট জন টেলিটক ব্যবহারকারী।

মোস্তাফা জব্বার বলেন, আগের দুই দিনে প্রায় ৩০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

—ইউএনবি