সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মে দিবসে পাটুরিয়া ঘাটে ভিড়

ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা নদী পার হওয়ার জন্য রবিবার ভোর থেকে হাজার হাজার ঘরমুখো যাত্রী পাটুরিয়া ঘাটে ভিড় করেছেন।

শত শত যানবাহন, বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের থাকা লোকজনও ফেরি ঘাটে আটকা পড়ে আছে। এলাকায় প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এক কর্মকর্তা জানান, রবিবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটের যানবাহন ও যাত্রীরা ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে। ‘অন্তত ২০০ বাস পাড়ে আটকা পড়েছে,’ বলেছেন তিনি।

ঘাটে কর্তব্যরত নৌপুলিশ জানান, ঘাট এলাকায় যানবাহন চলাচলের নিয়ন্ত্রণে কাজ চলছে। তাছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী যেন না ওঠেন সেই চেষ্টা করছে তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক মো. খালিদ নেওয়াজ বলেন, পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে তারা হিমশিম খাচ্ছেন।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে যানবাহন ও যাত্রীদের ব্যাপক চাপ মোকাবিলায় ২১টি ফেরি চলাচল করছে।

—ইউএনবি