সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অচিরেই বিএনপিসহ সব দলের সঙ্গে সংলাপ হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, অচিরেই বিএনপিসহ সব দলের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপ করা হবে।

শুক্রবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও অনেকগুলো কাজ আমাদের হাতে রয়েছে। সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন,আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরও অনেক কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।

ইভিএমের সক্ষমতা আরও বাড়ানোর জন্য কী করছে নির্বাচন কমিশন এ প্রশ্নের জবাবে কাজী হাবিবুল বলেন, ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরও কিছু সভা সেমিনার করবো। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।

৩০০ আসনে ইভিএমে নির্বাচন করার সক্ষমতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে। এছাড়া নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ কিন্তু এখনও আমাদের নাগরিক দায়িত্ব। প্রশ্ন রেখে সিইসি বলেন, নির্বাচন হচ্ছে আমি ভোটকেন্দ্রে যাব না, আমাকে কেউ জোর করে নিয়ে যাবে না। কিন্তু এ ক্ষেত্রে আমার মধ্যে যদি সঠিক দায়িত্ববোধটুকু থাকে। এতটুকু বুঝতে হবে আমি পরিচালিত হবো, আমার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।

তিনি আরও বলেন, নির্বাচন হালনাগাদ কার্যক্রমের সঙ্গে এই প্রথম আমি জড়িত হচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করাই আমার দায়িত্ব কর্তব্য। আমরা তা করবো, যাতে কেউ বাদ না যায়; শৃঙ্খলা থাকে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্ব অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত,গীতা পাঠ,ত্রিপিটক পাঠ ও বাইবেল থেকে পাঠ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-ঢাকা জেলা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, সাভার উপজেলা চেয়াম্যান মুন্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তা,জনপ্রতিনিধি,সমাজকর্মী,ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

—ইউএনবি